➥ Xynedz TopUp ওয়েবসাইটে বিক্রিত সকল ডিজিটাল প্রোডাক্ট, ডায়মন্ড টপ-আপ ও অন্যান্য সেবার ক্ষেত্রে নিচের রিফান্ড নীতিমালা কঠোরভাবে প্রযোজ্য:
➥ ওয়ালেটে ফান্ড অ্যাড করার পর সেটি কোনোভাবেই উত্তোলনযোগ্য নয়। Xynedz TopUp কতৃক কোনো কারণে কোনো প্রোডাক্ট ডেলিভারি দিতে অসফল হলে অথবা স্টক ৭২ ঘন্টার মধ্যে লোড না হলে সেক্ষেত্রে যদি গ্রাহক ইচ্ছে করেন, চার্জ ব্যাক করে সেই প্রোডাক্ট এর জন্য যোগকৃত ফান্ড উত্তোলন করে নিতে পারবেন।
➥ Xynedz TopUp - এ একবার অর্ডার প্লেস ও পেমেন্ট সম্পন্ন হলে কোনো অবস্থাতেই অর্ডার বাতিল বা রিফান্ডযোগ্য নয়।
➥ Xynedz TopUp কর্তৃক সফলভাবে ডেলিভারি সম্পন্ন হওয়ার পর কোনো ধরনের রিফান্ড, পরিবর্তন বা অভিযোগ গ্রহণযোগ্য নয়।
➥ গ্রাহকের প্রদানকৃত ভুল তথ্যের কারণে যদি ডায়মন্ড বা অন্যান্য ডিজিটাল প্রোডাক্ট ভুল অ্যাকাউন্টে চলে যায় তাহলে তার সম্পূর্ণ দায়ভার গ্রাহকের উপর থাকবে এবং Xynedz TopUp কোনো দায়ভার বহন করবে না। যদি ডেলিভারি ব্যার্থ হয় তাহলে ওয়ালেটে ব্যালেন্স রিফান্ড করে দেওয়া হবে। গ্রাহক পুনরায় সঠিক তথ্য দিয়ে অর্ডার করার সুযোগ পাবেন।
➥ সার্ভার ডাউন, Garena সিস্টেম ইস্যু, নেটওয়ার্ক সমস্যা বা যেকোনো অনিবার্য কারণে ডেলিভারিতে বিলম্ব হলে সেটি Xynedz TopUp এর রিফান্ডের কারণ হিসেবে গণ্য হবে না।
➥ শুধুমাত্র Xynedz TopUp এর পক্ষ থেকে প্রমাণিত প্রযুক্তিগত ত্রুটির কারণে নির্ধারিত সময়ের মধ্যে ডেলিভারি সম্পন্ন না হলে, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী রিফান্ড অথবা পুনরায় ডেলিভারি প্রদান করা হতে পারে।
➥ চার্জব্যাক, ভুয়া পেমেন্ট বা প্রতারণামূলক কার্যকলাপ প্রমাণিত হলে গ্রাহকের রিফান্ডের অধিকার বাতিল বলে গণ্য হবে এবং Xynedz TopUp প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণের অধিকার সংরক্ষণ করে।
Last Updated : 7th January, 2026
_→ Xynedz TopUp Team